Privacy Policy
বি: দ্রঃ আমাদের শো-রুমে আসার জন্য আপনাকে ধন্যবাদ।
** আমাদের ডায়মন্ড প্রাইম এন্ড গোল্ড এর গহনার মান ১০০% নিশ্চয়তা দিয়ে বিক্রয় করা হয়।
** আমাদের ডায়মন্ড প্রাইম এন্ড গোল্ড দিচ্ছে বছর জুড়ে জুয়েলারি নীতিমালা অনুযায়ী পরিবর্তন ও বিক্রয় ব্যবস্থা।
** আমাদের প্রতিটি ডায়মন্ড জুয়েলারি আন্তর্জাতিক মান সম্পন্ন, হল মার্ক যুক্ত এবং পরীক্ষিত।
** আমাদের ডায়মন্ড জুয়েলারীতে ১৮ ক্যারেটের সোনা ব্যবহার করা হয়।
** বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত অনুযায়ী ডায়মন্ডের অলংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১৫% শতাংশ ও পারচেজ বা একেবারে নগদ বিক্রয়ের ক্ষেত্রে ২৫% শতাংশ বাদ দিতে হবে (ভ্যাট ও মজুরী বাদে মোট মূল্যের উপর)।
** গোল্ড জুয়েলারি ক্যাশ ব্যাক (ক্যাশ রিসিভ) ক্ষেত্রে জুয়েলারি নীতিমালা অনুযায়ী বাজার দর হতে ২০% কর্তন যাবে এবং বদলে এর ক্ষেত্রে ১০% হারে বাদ যাবে। উভয় ক্ষেত্রেই প্রোডাক্টের মেকিং চার্জ বাদ হবে এবং পাথরের ওজন সহ দাম ও সরকারি নির্ধারিত ৫% ভ্যাট বাদ দিয়ে টাকা দেওয়া হবে।
**আমাদের গহনা লাইফ টাইম গ্যারান্টি আছে।
** বিক্রয় ও বদলের সময় অবশ্যই ক্যাশ মেমো সাথে আনতে হবে। মেমো হারিয়ে ফেললে কোন অভিযোগ কার্যকরী হবে না।
** কোন প্রোডাক্ট অগ্রিম বুকিং করলে ৩০ দিনের মধ্যে নিতে হবে। অগ্রিম বুকিং করে অর্ডার বাতিল করলে ১০% বাদে টাকা ফেরত নিতে হবে।
** আমাদের গহনা ক্রয়ের ৩ দিনের মধ্যে কোন প্রকার কর্তন ছাড়াই প্রোডাক্ট পরিবর্তন করা যাবে (শুধু ভ্যাট বাদ যাবে)।ক্রয়ের পর কোন সমস্যা দেখা দিলে ১ম বার ফ্রি সার্ভিস পাবেন। আমাদের গহনা কোন প্রকার ভেঙ্গে অথবা নষ্ট করে আনলে কোন প্রকার অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
** আমরা অনলাইনে প্রোডাক্ট বিক্রয় ও হোম ডেলিভারি সার্ভিস প্রদান করে থাকি। আমাদের Facebook Page এবং Web site এ অর্ডার করতে পারবেন এবং যথাসময়ে আপনার প্রোডাক্ট আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান দ্বারা পৌঁছে দেওয়া হবে (শর্ত প্রযোজ্য)।
** নতুন বা ব্যবহৃত অলংকার ক্রয়ের ক্ষেত্রে, বিক্রেতাকে অবশ্যই ২০১৮ সালের স্বর্ণ নীতিমালা অনুযায়ী জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্টের ফটোকপি জমা দিতে হবে কোম্পানির কর্তৃপক্ষের নিকট।
** গোল্ড জুয়েলারি এর ক্ষেত্রে রিপলিশিং, পলিশিং, রিসাইজিং এর ক্ষেত্রে ২% থেকে ৩% পর্যন্ত ওজন কম হতে পারে।
